Logo
প্রিন্ট এর তারিখঃ ৬ নভেম্বর, ২০২৬, ৮:৩৬ AM || প্রকাশের তারিখঃ ২৯ জুলাই, ২০২৬, ১০:৫১ AM

ফুলতলায় সোনালী ব্যাংকের কিউআর কোডভিত্তিক ক্যাশলেস পেমেন্ট প্রচারে র‌্যালি ও আলোচনা সভা

News Image

ফুলতলা প্রতিনিধি : আবু সাঈদ আকাশ

 “একটি কিউআর কোডে সব পেমেন্ট”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ফুলতলায় সোনালী ব্যাংক পিএলসি, ফুলতলা শাখার উদ্যোগে মঙ্গলবার ২৮ জুলাই বেলা ১১টায় একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংক চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা প্রধান ও এজিএম বেগম ফাতিমা ফারহানা। এতে উপস্থিত ছিলেন এসপিও মাহামুদ-উন-নবী, এসপিও প্রসেনজিৎ কুমার দাস, পিও মো. রবিউল ইসলাম, পিও দীপ্ত সুন্দর সরকার, পিও মো. মাহাবুবুর রহমান, এসও সুদীপ্ত অধিকারী, এসও ইমরান হোসেন সরদার, এসও মো. বিল্লাল হোসেন, এসও শুভায়ন সাহা, এসও বেগম রুখসানা ইয়াসমিন, এসও নীতিশ মণ্ডল, এসও আলমগীর কবীর, সমর দাশ, মো. সালাউদ্দিন, মো. সবুজ মিয়া, মিন্টল কুমার রায়, অনন্যা সাহা, তাথই দাস দোলা, নাহিয়ান মুনিয়াত ঐশীসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।
আলোচনা সভায় শাখা প্রধান বেগম ফাতিমা ফারহানা বলেন, কিউআর কোডভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে গ্রাহকরা একই প্ল্যাটফর্মে ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) যেমন—বিকাশ, নগদ ও রকেট অ্যাপ ব্যবহার করে সহজেই লেনদেন করতে পারবেন। এতে খুচরা ও পাইকারি কেনাকাটায় নগদ অর্থ বহনের প্রয়োজন কমবে এবং দ্রুত, সহজ ও সর্বোচ্চ নিরাপদ উপায়ে ক্যাশলেস লেনদেন নিশ্চিত হবে।
তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকারের উদ্যোগকে এগিয়ে নিতে সোনালী ব্যাংক আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গ্রাহকদের মধ্যে কিউআর কোডভিত্তিক পেমেন্ট ব্যবস্থার ব্যবহার বৃদ্ধি পেলে আর্থিক লেনদেন আরও নিরাপদ, স্বচ্ছ ও সময় সাশ্রয়ী হবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা কিউআর কোডভিত্তিক ক্যাশলেস লেনদেনের সুবিধা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি র‌্যালিতে অংশ নেন।